বৃহস্পতিবার

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জনকল্যাণমূলক বাজেট নিয়েই সমালোচনা হচ্ছে: প্রধানমন্ত্রী

🕙 প্রকাশিত : ১৭ জুন, ২০২৬ । ১২:৫৬ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাধারণ খেটে খাওয়া মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমালোচনা করছে। জনগণের জীবনমান উন্নয়নে নেওয়া নানা উদ্যোগ থাকা সত্ত্বেও কেউ কেউ এ বাজেটকে “চানাচুর” ও “গণবিরোধী” বলে আখ্যা দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণা সিলেট থেকেই শুরু হয়েছিল এবং হবিগঞ্জে চা বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আজ শ্রীমঙ্গলের মাটিতে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়েছে।

তারেক রহমান বলেন, “বাংলাদেশকে এগিয়ে নিতে হলে নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারীদের স্বাবলম্বী না করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়। সে কারণেই সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে এবং নির্বাচনের এক মাসের মধ্যেই তা বাস্তবায়ন শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, বর্তমান সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে। চলতি বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা ও চিকিৎসাসহ বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট নিয়ে সমালোচনার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “যে বাজেটে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে, সেটিই কিছু মানুষের পছন্দ হয়নি। তারা এ বাজেটকে চানাচুর ও গণবিরোধী বলছে। অথচ এই বাজেট মানুষের জীবনমান উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে।”

তিনি সবাইকে উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান এবং সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক উদ্যোগ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ