মানিকগঞ্জে চলমান তীব্র তাপপ্রবাহে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ জেলা ইউনিট।
গত ১৫ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে জনসচেতনতামূলক মাইকিং কার্যক্রমের পাশাপাশি সাধারণ জনগোষ্ঠীর মাঝে হাতপাখা, ছাতা ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত চেয়ারম্যান ও প্রশাসক, জেলা পরিষদ, অ্যাডভোকেট জামিলুর রশিদ খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ জেলা ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান আ. সালাম বাদল, সেক্রেটারি মির্জা রবিউল আওয়াল স্বপন, সাবেক সেক্রেটারি ও আজীবন সদস্য গোলাম মহিয়ার খান সিপার, ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য মো. সোলাইমান খান, মো. আরিফুর রহমান ও তানিভ ইকবাল, ইউনিট কর্মকর্তা ও উপ-পরিচালক মো. ফরহাদ আলম, যুব প্রধান মো. জিসানুর রহমান, উপ-যুব প্রধান-১ সাইফুর রহমানসহ অন্যান্য যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।
আয়োজকরা জানান, চলমান তাপপ্রবাহে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

