বুধবার

১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইর পৌরবাজারে ফুটপাত দখলবিরোধী অভিযান, ৭ দোকানিকে জরিমানা

🕙 প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ । ৩:৫১ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইর পৌরবাজার এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ফুটপাতে ফলের দোকান ও সড়কে স্যানিটারি মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ৭ দোকানিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ

ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সিংগাইর থানা পুলিশ সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এক

 শ্রেণির ব্যবসায়ী ফুটপাত ও রাস্তার অংশ দখল করে ফল ও স্যানিটারি পণ্যের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নাজিমউদ্দীন, আক্কাছ মোল্লা, শান্ত, আব্দুল্লাহ, মামুন, নুরুল ইসলাম ও আলম হোসেন নামে ৭ ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং ফুটপাত থেকে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার জানান, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী ৭টি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ