শনিবার

১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯ হাজারের বেশি

🕙 প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ । ৬:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

শুক্রবার (১২ জুন) রাতে বাংলাদেশ বার কাউন্সিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করে।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, চলতি বছরের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৩৭ হাজার ৮০ জন প্রার্থী আবেদন করেছিলেন। পরীক্ষায় উত্তীর্ণরা এখন পরবর্তী ধাপের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য প্রার্থীদের তিনটি ধাপ— এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা— সফলভাবে উত্তীর্ণ হতে হয়। সব ধাপ সম্পন্ন করার পরই তারা দেশের অধস্তন আদালতগুলোতে আইন পেশায় নিয়োজিত হওয়ার সনদ লাভ করেন।

বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে একজন পরীক্ষার্থী পরবর্তী তিনবার সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

আইনজীবী তালিকাভুক্তি সংক্রান্ত পরীক্ষা গ্রহণ, নীতিনির্ধারণ ও সার্বিক দিকনির্দেশনার দায়িত্ব পালন করে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ