মানিকগঞ্জের দৌলতপুরে গ্রাম আদালত বিষয়ক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ জুন ২০২৬ ইং (বৃহস্পতিবার) গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা উপজেলা পরিষদ সভা কক্ষে সকাল ১১ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)নাহিয়ান নুরেন।
কর্মশালার সন্মানিত প্রধান অতিথি উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ, মানিকগঞ্জ অনলাইনে যুক্ত হয়ে সভার অংশগ্রহনকারীদের দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ স্বপন কুমার সরকার। সভায় ব্র্যাক, এডরা,ডিআরআরএ, সহ এনজিও প্রধিনিধি, সাংবাদিক বৃন্দ, যুব উন্নয়ন, সমাজসেবা অধিদপ্তর, আইসিটি, তথ্য, মহিলা বিষয়ক প্রতিনিধিগন অংশগ্রহন করেন। গ্রাম আদালত কার্যক্রমকে এগিয়ে নিতে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা হয়।

