শুক্রবার

৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে দুই বাসের চাপায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ২

🕙 প্রকাশিত : ৪ জুন, ২০২৬ । ১০:১৩ পূর্বাহ্ণ

গাজীপুর মহানগরীতে দুই বাসের মাঝখানে পড়ে অটোরিকশা পিষ্ট হয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত একটি অটোরিকশা দুই বাসের মাঝখানে পড়ে গেলে মুহূর্তেই সেটি চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই আরোহীর মৃত্যু হয়। আহত হন আরও একজন, যাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়কের একটি লেনে যান চলাচল বন্ধ করে দেয়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বাসন মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত দুটি বাস জব্দ করেছে পুলিশ। পাশাপাশি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ কাজ করছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ