মঙ্গলবার

২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের ওপর হস্তক্ষেপ ও গ্রাহকদের ওপর হা*মলার প্র*তিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

🕙 প্রকাশিত : ২ জুন, ২০২৬ । ৭:১৮ পূর্বাহ্ণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কার্যক্রমে কথিত সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ এবং ঢাকায় ব্যাংকের সচেতন গ্রাহকদের মানববন্ধনে পুলিশি হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় ইসলামী ব্যাংকের মানিকগঞ্জ শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, মানিকগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করেন, দেশের অন্যতম বৃহৎ ইসলামী ধারার ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, স্থিতিশীলতা ও গ্রাহকসেবার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তারা বলেন, ব্যাংকিং খাতকে রাজনৈতিক ও অযাচিত প্রভাবমুক্ত রেখে গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক আবু তালেব, লোকমান হোসেন, জাহিদ হোসেন, ওমর ফারুকসহ আরও অনেকে। তারা ঢাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হামলার অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, গ্রাহকদের ন্যায্য দাবি ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকার রয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে বলপ্রয়োগ বা হয়রানিমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সংশ্লিষ্ট ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এছাড়া বক্তারা ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় সব ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা গ্রাহকদের স্বার্থ রক্ষা, ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনা এবং ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ