বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে চামড়ার বাজারে থাকবে কড়া নজরদারি, ন্যায্যমূল্য নিশ্চিতের আশ্বাস

🕙 প্রকাশিত : ২৭ মে, ২০২৬ । ১:৩৭ অপরাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার কঠোর নজরদারি চালাবে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, প্রান্তিক পর্যায়ের চামড়া সংগ্রহকারীরা যাতে সঠিক দাম পান, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বুধবার (২৭ মে) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পরে সেখানে চা-শ্রমিকদের সঙ্গেও মতবিনিময় করেন মন্ত্রী।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চামড়া ক্রয়-বিক্রয়ে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট তৈরি হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বাজারে চামড়া ক্রয়ে ধীরগতি দেখা দিলে প্রয়োজনে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতিও দেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করা এবং রপ্তানি আয় বৃদ্ধি করা। এ লক্ষ্যে সংশ্লিষ্ট খাতের ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখা হবে।

বাণিজ্যমন্ত্রী জানান, আসন্ন জাতীয় বাজেট ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি ও দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে বলে সরকার আশা করছে।

উল্লেখ্য, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় চলতি বছর কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার ঘোষণা দিয়েছিল দেশের কওমি মাদ্রাসাগুলো। পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এলেও চামড়ার দাম নিয়ে এখনও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ