ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে রাজধানীর রমনায় আইইবি সদর দফতরের মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত প্রকৌশলী সংসদ সদস্যবৃন্দ এবং স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রাপ্ত প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আইইবির প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী প্রকৌশলী এম. ইকবাল হোসেইন, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল), ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব (শ্যামল), মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান, শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া ও প্রকৌশলী মারদিয়া মমতাজ, এমপি।
এ সময় গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রাপ্ত ড. প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাকীকেও সংবর্ধনা জানানো হয়।
আয়োজিত অনুষ্ঠানে বক্তারা জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে আইইবির নেতৃবৃন্দ, প্রকৌশলী, বিভিন্ন পর্যায়ের পেশাজীবী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

