শনিবার

২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর ঢাকা অঞ্চলে ছয়টি পদক পেয়েছে মানিকগঞ্জ জেলা দল

🕙 প্রকাশিত : ২৩ মে, ২০২৬ । ১০:৫৬ পূর্বাহ্ণ

দীর্ঘ লাফ বালিকা গ্রুপে গোল্ড মেডেল পেয়েছে মানিকগঞ্জের জাগীর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী।

২০০ মিটার দৌড়ে ব্রোন্জ মেডেল পেয়েছে সিংগাইরের নবগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার, কারাতে-৪৫ (বালক) গ্রুপে ব্রোঞ্জ মেডেল পেয়েছে মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবু নাইফ আরাফ এবং বালিকা গ্রুপে ব্রোঞ্জ মেডেল পেয়েছে মানিকগঞ্জ কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মালিহা বিনতে মোহিদ।

এছাড়া ব্যাডমিন্টন (বালিকা) একক গ্রুপে রানার-আপ হয়েছে ঘিওর ডিএন হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অহনা আক্তার মারিয়া এবং ক্রিকেট বালিকা গ্রুপে রানার্সআপ হয়েছে মানিকগঞ্জ জেলা বালিকা ক্রিকেট দল।

আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব কৃতি খেলোয়ারদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ফারজানা প্রিয়াংকা, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক জাতীয় ফুটবলার মোসারফ হোসেন বাদল, সাবেক জাতীয় অ্যাথলেট মাসুদুল করিম, জাতীয় দাবাড়ু নাজরানা খান ইভাসহ সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ