চট্টগ্রাম পুলিশের শীর্ষ পদে বড় রদবদল, নতুন সিএমপি কমিশনার ও রেঞ্জ ডিআইজি নিয়োগ

🕙 প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬ । ৯:৫১ এএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম রেঞ্জে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। নতুন সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলী।

এ সংক্রান্ত আদেশ সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা হয়েছে। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, বর্তমানে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

অন্যদিকে, ঢাকার বিশেষ শাখা (এসবি) এর ডিআইজি মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে পদায়ন করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ