দৌলতপুরে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান, ৭০টি চায়না দুয়ারি ও ৬টি কারেন্ট জাল জব্দ

🕙 প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ । ১:৫৬ পিএম

মানিকগঞ্জের দৌলতপুরে দেশীয় প্রজাতির মাছের প্রজনন, সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ মৎস্য আহরণে ব্যবহৃত নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জল জব্দ করা হয়েছে।

গতকাল শনিবার উপজেলার চকমিরপুর ইউনিয়নের চকহরিচরণ এলাকা এবং কলিয়া ইউনিয়নের উলাইল বিলে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।

অভিযানে ৭০টি অবৈধ চায়না দুয়ারি ও ৬টি ছোট কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন দৌলতপুর থানা পুলিশের সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

পরে জব্দকৃত সকল জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি), পুলিশ সদস্য এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী জানান, দেশীয় প্রজাতির মাছের প্রজনন, সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ মৎস্য আহরণে ব্যবহৃত নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে। তিনি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সকলের সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ