হরিরামপুরে শিক্ষা উপকরণ ও সেলাই মেশিন বিতরণ

🕙 প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ । ১:৫৯ পিএম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে পাঁচ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিজা বিসরাত, উপজেলা কৃষি কর্মকর্তা মো তৌহিদুজ্জামান খান, সহকারী প্রকৌশলী মো. শাহিনুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এছাড়া আত্মকর্মসংস্থান ও নারীর আর্থিক ক্ষমতায়নে নির্বাচিত উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ