নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু

🕙 প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ । ১:০৮ পিএম

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ময়মনসিংহের নান্দাইলে শনিবার (১৩ জুন) তিন দিনব্যাপী (১৩-১৫ জুন) প্রশিক্ষণ শুরু হয়েছে।

নান্দাইল কৃষি সম্প্রসারন অফিস হলরুমে সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক, এআই বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন (জুম মাধ্যম) পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত। প্রশিক্ষণটি সমন্বয় ও সভা সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাব সভাপতি এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইল সভাপতি হান্নান মাহমুদ। নান্দাইল উপজিলার ৩৫ জন সাংবাদিক উক্ত প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। প্রথমদিন প্রশিক্ষনে রিসোর্সপার্সন ছিলেন ঢাকা স্ট্রিম অনলাইন এর প্লানিং এডিটর জিএম মোস্তাফিজুল আলম।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ