রবিবার

২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি হলেন অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী

🕙 প্রকাশিত : ২০ জুন, ২০২৬ । ১০:২৮ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী তিন বছরের জন্য তিনি প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেবেন।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টা এলাকায় অবস্থিত প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত ৪৮তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি পদে নির্বাচিত করা হয়।
নবগঠিত পরিচালনা পর্ষদে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মোহাম্মদ শহীদ উজ জামান ও মো. নুরুল ইসলাম তুহিন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন রফিকা আক্তার। এছাড়া সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রেনুকা বিশ্বাস, মো. নাছির উদ্দিন, অ্যাডভিন বরুন ব্যানার্জী, মো. সালেহ বিন সামস এবং মিফতা নাঈম হুদা।

সভার শুরুতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে গত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব, প্রতিষ্ঠানের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সভায় অডিট রিপোর্ট অনুমোদনের পাশাপাশি নতুন পরিচালনা পর্ষদ নির্বাচন সম্পন্ন হয়। এতে প্রতিষ্ঠানের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি এবং সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান খান শুক্রবার বিকালে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির নতুন সভাপতি হিসেবে ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্বাচনের মাধ্যমে প্রশিকার মানবিক উন্নয়ন কার্যক্রম, দারিদ্র্য বিমোচন উদ্যোগ এবং টেকসই সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ