বৃহস্পতিবার

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুনজুড়ে ধাপে ধাপে মাঠ ছাড়বে সেনাবাহিনী

🕙 প্রকাশিত : ৭ মে, ২০২৬ । ৫:০৫ পূর্বাহ্ণ

আগামী জুন মাসের মধ্যেই মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সব সেনাসদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভা সূত্রে জানা গেছে, আগামী ৬ জুন থেকে সেনাসদস্যদের চূড়ান্ত প্রত্যাহার কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে দূরবর্তী জেলা থেকে সেনাসদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। পরে ধাপে ধাপে বিভাগীয় শহর ও বড় জেলা থেকেও সেনা সদস্যদের প্রত্যাহার করা হবে। জুন মাসের মধ্যেই মাঠ পর্যায়ে থাকা সব সেনাসদস্যকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই কারফিউ জারির পর তৎকালীন আওয়ামী লীগ সরকার সেনাবাহিনী মোতায়েন করেছিল। এরপর অন্তর্বর্তী সরকারের পুরো সময়জুড়ে তারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করে আসছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের পর মঙ্গলবারই আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। গত ২১ এপ্রিল আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় কর্মপদ্ধতি নির্ধারণের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে কোর কমিটি পুনর্গঠন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবি মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সেনাবাহিনীর চূড়ান্ত প্রত্যাহারের পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং পুলিশের পোশাক পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ