বৃহস্পতিবার

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সন্দেহভাজন গরু চোরকে গণপিটুনি, নিহত ৩

🕙 প্রকাশিত : ১০ মে, ২০২৬ । ৫:১১ পূর্বাহ্ণ

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় অভিযুক্তদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

রোববার (১০ মে) ভোররাত ৪টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে প্রবেশ করে। এ সময় গৃহকর্তা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়ে তাদের ধাওয়া দেয়। পরে তিনজনকে আটক করে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা।

ঘটনাস্থল থেকে তালা কাটার সরঞ্জাম, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। একই সময় চক্রটির ব্যবহৃত পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ