বৃহস্পতিবার

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

🕙 প্রকাশিত : ৯ মে, ২০২৬ । ৪:৪৯ পূর্বাহ্ণ

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে ঘরের ভেতরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। নিহতদের মধ্যে তিন শিশু, এক নারী ও এক যুবক রয়েছেন। শনিবার সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘরের ভেতরে পাঁচজনের মরদেহ পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ঘিরে তদন্ত কার্যক্রম চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ