বুধবার

১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে র‌্যাবের অভিযানে দালাল চক্রের ১২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে তিন দিনের কারাদণ্ড

🕙 প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬ । ৯:০৪ পূর্বাহ্ণ

মানিকগঞ্জে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের টার্গেট করে সক্রিয় একটি দালাল চক্র। পরে রোগীদের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যান। এমন একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‍্যাব-৪। এ সময় চক্রটির ১২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতাল ঘিরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার। এ সময় র‍্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন নারী এবং ৪ জন পুরুষ রয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে এই দালাল চক্রটি মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে আসা রোগীদের ভুল বুঝিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত। এতে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ