রবিবার

৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের নিয়ন্ত্রণে অভিভাবকদের ভূমিকা জরুরি: শিক্ষামন্ত্রী

🕙 প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ । ১২:৫৯ অপরাহ্ণ

শিশুদের আচরণ ও স্মার্টফোন ব্যবহারের নিয়ন্ত্রণের দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠান বা সরকারের নয়, বরং অভিভাবকদের—এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে রাজশাহী শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকরা বর্তমান সময়ে শিশুদের স্মার্টফোনে অতিরিক্ত সময় ব্যয়, অপ্রয়োজনীয় গেম খেলা এবং অনুপযুক্ত কনটেন্ট দেখার বিষয়ে উদ্বেগ জানালে শিক্ষামন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, এসব শিশু কি পথশিশু? জবাবে ‘না’ বলা হলে তিনি আবার জানতে চান, তাদের কি অভিভাবক নেই?

এরপর তিনি বলেন, “যদি তাদের অভিভাবক থেকে থাকেন, তাহলে এমন প্রশ্ন করেন কেন? বাচ্চাদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা মন্ত্রণালয়ের না, অভিভাবকদের।”

শিক্ষামন্ত্রীর এ মন্তব্যকে কেন্দ্র করে শিশুদের প্রযুক্তি ব্যবহার ও অভিভাবকদের দায়িত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ