বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামাক ও নিকোটিনের ক্ষতি রোধে মানিকগঞ্জে সচেতনতামূলক র‍্যালি

তামাক ও নিকোটিনের আসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর- মানিকগঞ্জের ডিসি

🕙 প্রকাশিত : ১০ জুন, ২০২৬ । ৮:৩৮ পূর্বাহ্ণ

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১০ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীরা তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান ও বার্তা প্রদর্শন করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজ এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এসময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “তামাক ও নিকোটিনের আসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। একটি সুস্থ ও তামাকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করতে হবে।”

আয়োজকরা জানান, বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এ ধরনের কর্মসূচির মাধ্যমে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে তামাক ও নিকোটিনের আসক্তি থেকে দূরে রাখার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ