শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় নিজ রাইফেলের গু’লিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

🕙 প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬ । ৯:৫৮ পূর্বাহ্ণ

খুলনায় দায়িত্ব পালনকালে নিজের ব্যবহৃত রাইফেলের গুলিতে সম্রাট বিশ্বাস (৩৮) নামে এক রেলওয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গায় রেলওয়ে জেলা পুলিশ লাইনসের অস্ত্রাগার এলাকায় এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সম্রাট বিশ্বাস নিজের মাথায় চাইনিজ রাইফেল ঠেকিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে। ২০১৮ সালে তিনি পুলিশে যোগ দেন এবং ছয় মাস আগে খুলনা রেলওয়ে পুলিশে বদলি হয়ে আসেন। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।

সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, দায়িত্ব পালনকালে চেয়ারে বসে নিজের কপালে রাইফেল ঠেকিয়ে গুলি করেন সম্রাট। তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়। ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে পারিবারিক অশান্তিকে সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

খুলনা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আহমেদ মাঈনুল হাসান বলেন, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ