মঙ্গলবার

২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের সহিংসতার দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদন ব্যারিস্টার সুমনের

🕙 প্রকাশিত : ২ জুন, ২০২৬ । ৮:৪৪ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় হবিগঞ্জে দায়ের করা দুটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

মঙ্গলবার (২ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ জামিন আবেদনের শুনানি হতে পারে বলে জানা গেছে।

এর আগে গত ১১ মে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে সংশ্লিষ্ট রুল দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেন আদালত। আপিল বিভাগের ওই বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

জামিন আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।”

বর্তমানে তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এ অবস্থায় হবিগঞ্জের দুটি মামলায় করা নতুন জামিন আবেদনের বিষয়ে আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ