সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

“আবার সচল ডিএপি সার কারখানা, ২১ দিন পর শুরু হলো উৎপাদন”

🕙 প্রকাশিত : ৯ মে, ২০২৬ । ১০:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২১ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)। শনিবার (৯ মে) দুপুর ২টা থেকে কারখানাটিতে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক। তিনি জানান, গত ২ মে বিকেল থেকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) উৎপাদনে ফেরার পর ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ শুরু হয়। কয়েকদিন ধরে অ্যামোনিয়া মজুদ ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পর শনিবার থেকে উৎপাদন চালু করা সম্ভব হয়েছে।
এর আগে অ্যামোনিয়ার সংকটের কারণে গত ১৮ এপ্রিল কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে কারখানাটি সচল থাকলে প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড নির্মাণকাজ শেষ হওয়ার পর ২০০৬ সাল থেকে বাণিজ্যিকভাবে ডিএপি সার উৎপাদন শুরু করে। দেশের কৃষি খাতে সার সরবরাহে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ