বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের ঘিওরে ট্রাক মার্কার সমর্থনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:২৯ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইনের সমর্থনে ঘিওর উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) ঘিওর উপজেলায় আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। সভায় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা কানায় কানায় ভরে যায়। র‍্যালি চলাকালে এবং আলোচনা সভাস্থলে ট্রাক মার্কার পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

ভোটাধিকার প্রতিষ্ঠা ও পরিবর্তনের প্রত্যাশা এবং ইনসাফভিত্তিক রাজনীতির দাবিতে নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করেন। ট্রাক মার্কাকে ঘিরে দেওয়া স্লোগানগুলোতে আসন্ন নির্বাচনে জনগণের রায় প্রতিফলনের আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ