বৃহস্পতিবার

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্তাফিজের আঘাতে কেলির বিদায়, চাপে নিউজিল্যান্ড

🕙 প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬ । ১২:১৭ অপরাহ্ণ

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়েছে নিউজিল্যান্ড। ইনিংসের মাঝপথে এসে দলের ভরসা হয়ে ওঠা নিক কেলিকে ফিরিয়ে দিয়ে কিউইদের আরও বিপাকে ফেলেছেন পেসার মোস্তাফিজুর রহমান।

ব্যাটিংয়ে নেমে দলীয় মাত্র ৮ রানেই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ৪ রান করা হেনরি নিকোলসকে আউট করেন মোস্তাফিজ। এরপর উইল ইয়ংকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কেলি। দুজন মিলে ৪৪ রানের জুটি গড়েন।

তবে এই জুটি ভাঙার পর দ্রুতই চাপে পড়ে কিউইরা। উইল ইয়ং ২৫ বলে ১৯ এবং টম ল্যাথাম ১৩ বলে ৫ রান করে আউট হন। অন্যপ্রান্ত আগলে রেখে নিজের ফিফটি পূর্ণ করেন কেলি এবং মোহাম্মদ আব্বাসকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যান।

ক্রমশ আক্রমণাত্মক হয়ে ওঠা কেলিকে দলীয় ১০৮ রানে থামান মোস্তাফিজ। ৮০ বলে ৫৯ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড, লক্ষ্য থেকে এখনও বেশ দূরে রয়েছে সফরকারীরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ