শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ মার্চ থেকে দেশজুড়ে খাল ও জলাধার খনন কর্মসূচি শুরু

🕙 প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ । ৭:৫৬ পূর্বাহ্ণ

দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১৬ মার্চ। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে।

প্রথম ধাপে দেশের ৫৪টি জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করবেন। একই সময়ে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করবেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নদী-নালা ও খাল খননের ফলে কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া ভূ-উপরিস্থ পানির পরিমাণ বাড়ার ফলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে। এর ফলে খরা, বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ