মানিকগঞ্জে অবস্থিত চাঁদনী রয়েল টাওয়ারের সুষ্ঠু, সুন্দর ও সময়োপযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করতে টাওয়ার মালিকদের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল ২০২৬ তারিখে শহীদ রফিক সড়কের ১৯৪ নম্বরে অবস্থিত টাওয়ার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য একটি ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে মো. আশ্রাফুল আলম সোহেলকে সভাপতি এবং অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া মিসেস আজিজা সিদ্দিকীকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পরবর্তীতে অন্যান্য মালিকদের সাধারণ সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। সভার শেষে দোয়া ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, চাঁদনী রয়েল টাওয়ারে গ্রাউন্ড ফ্লোর থেকে চতুর্থ তলা পর্যন্ত শপিং মল, অফিস ও ফুড কোর্ট স্থাপন করা হবে। আর পঞ্চম তলা থেকে দশম তলা পর্যন্ত থাকবে আধুনিক আবাসিক অ্যাপার্টমেন্ট।

