শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আংশিক আকাশসীমা খুলে ছয় বিমানবন্দর পুনরায় চালু করলো ইরান

🕙 প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬ । ১০:৫৫ পূর্বাহ্ণ

পূর্বাঞ্চলের আকাশসীমা সীমিত পরিসরে খুলে দেওয়ার পর ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় চালু করেছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) ইরানিয়ান এয়ারলাইন্স অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

চালু হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে রাজধানী তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর এবং মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। পাশাপাশি মাশহাদ, বিরজান্দ, গোরগান ও জাহেদান শহরের আন্তর্জাতিক বিমানবন্দরও আবারও কার্যক্রম শুরু করেছে।

অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানান, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় বিমানবন্দরগুলো পর্যায়ক্রমে পুনরায় চালু করা হচ্ছে। ইতোমধ্যে দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরুর প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো।

তিনি আরও বলেন, যাত্রীসেবা স্বাভাবিক রাখতে এবং দ্রুত ফ্লাইট পরিচালনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ