শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর আমেরিকায় ‘হাওয়া’র রেকর্ড ভেঙে শীর্ষে ‘বনলতা এক্সপ্রেস’

🕙 প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬ । ১:৩১ অপরাহ্ণ

উত্তর আমেরিকার (কানাডা ও যুক্তরাষ্ট্র) বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই এটি ছাড়িয়ে গেছে দেশের আলোচিত সিনেমা ‘হাওয়া’-র লাইফটাইম গ্রস কালেকশনের রেকর্ড।

শুক্রবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এবং বক্স অফিস ট্র্যাকার সংস্থা ‘কমস্কোর’।

তাদের তথ্য অনুযায়ী, ‘বনলতা এক্সপ্রেস’ দুই সপ্তাহে উত্তর আমেরিকায় ৩ লাখ ৬১ হাজার মার্কিন ডলার আয় করেছে। বর্তমানে ৫৪টি থিয়েটারে চলমান সিনেমাটি ইতোমধ্যেই বক্স অফিসে শীর্ষ অবস্থান দখল করেছে।

এর আগে উত্তর আমেরিকায় ‘হাওয়া’ সিনেমাটি মোট ৩ লাখ ৫৮ হাজার ডলার আয় করেছিল। সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করল ‘বনলতা এক্সপ্রেস’।

সিনেমাটির এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। অভিনেত্রীদের একজন সামাজিক যোগাযোগমাধ্যমেও আনন্দ ভাগ করে নিয়েছেন।

পরিচালক তানিম নূর দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই অর্জন আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার সম্ভাবনাকে আরও প্রসারিত করবে।

তানিম নূর পরিচালিত এবং বুড়িগঙ্গা টকিজ প্রযোজিত সিনেমাটি বর্তমানে উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যের ২২টি থিয়েটারে তৃতীয় সপ্তাহে প্রদর্শিত হচ্ছে।

তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও শরীফুল রাজসহ আরও অনেকে। সহ-প্রযোজনায় রয়েছে হইচই প্রোডাকশন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ