মানিকগঞ্জের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সততা সংঘ, সততা স্টোর, ফিউচার জেনারেশন ল্যাব ও জ্ঞানকুঞ্জ লাইব্রেরির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মানিকগঞ্জ কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানিকগঞ্জে সততা স্টোর ও ফিউচার জেনারেশন ল্যাবের উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নাজমুন আরা সুলতানা। তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় উদ্বুদ্ধ করতে এসব উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে শহরের আরও পাঁচটি বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা, জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ আলী শাহরিয়ার, স্কুলের প্রধান শিক্ষক মো: জামিরুল ইসলাম মানিক স্পেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন প্রমুখ।

