রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনদাবি থাকলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

🕙 প্রকাশিত : ১৬ মে, ২০২৬ । ১০:০৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, “জনগণের দাবি হয়ে থাকলে কুমিল্লা বিভাগ হবে।”

শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। এ সময় দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “সবার আগে দেশ — এবং দেশটা সবার।”

তিনি আরও বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেটের ভিত্তিতেই সরকার কাজ করছে এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

পথসভায় উপস্থিত জনতা “কুমিল্লা বিভাগ চাই” স্লোগান দিলে প্রধানমন্ত্রী তার জবাবে বলেন, “ঠিক আছে, সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে বাস্তবায়ন হবে।”

দুপুর সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী মঞ্চে পৌঁছালে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুন ও ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হতে থাকেন। সাড়ে ১০টার মধ্যেই পথসভা জনসমুদ্রে পরিণত হয়।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “আমরা যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, তার ভিত্তিতেই জনগণ আমাদের ভোট দিয়েছে। আমরা যে ওয়াদা করেছি, তা বাস্তবায়ন করবো।”

বরুড়ার পথসভা শেষে প্রধানমন্ত্রী চাঁদপুরে যান। সেখানে বেলা সাড়ে ১২টায় শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে বিশ্ব খাল পুনঃখনন কাজেরও সূচনা করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ