শুক্রবার

১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় রায়ের বিরুদ্ধে আপিলে যাচ্ছে রাষ্ট্রপক্ষ

🕙 প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২৬ । ১২:২০ অপরাহ্ণ

সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। আগামী তিন মাসের মধ্যে এ বিষয়ে আপিল দায়ের করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (৮ এপ্রিল) এ তথ্য জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিষয়ে সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকলে হাইকোর্ট সেই বিষয়ে সার্টিফিকেট দিতে পারে। এ ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ সংবিধানের ব্যাখ্যার জন্য ওই সার্টিফিকেট চেয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি আপিল বিভাগে হওয়াই যুক্তিযুক্ত। যেহেতু এতে সাংবিধানিক ব্যাখ্যার প্রশ্ন রয়েছে, তাই দ্রুতই আপিল দায়ের করা হবে বলে রাষ্ট্রপক্ষের অবস্থান।

এর আগে, মঙ্গলবার (৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চের স্বাক্ষরের পর ১৮৫ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়।

রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানও সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ