ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যান তহবিল হতে সাটুরিয়ায় ২৫০ জন দুস্থ্যদের মাঝে নগদ ২ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১২ টার দিকে সাটুরিয়া উপজেলা হলরুমে এ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন ও উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখান।
এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া অফিসার ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইউসুফ হোসেন, উপজেল বিএনপির যুগ্ম সম্পাদা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েলসহ অন্যরা।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে, বেসামরিক বিমান পরিববহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা ম্যাডাম ১০ লক্ষ টাকা বরাদ্ব পান ঈদুল ফিতর উপলক্ষে। এ বরাদ্ধের ৫ লক্ষ টাকা সাটুরিয়া উপজেলার ৯ টি ইউনিয়নের ২৫০ জন দুস্থ্য নারী ও পুরুষের মাঝে ২ হাজার টাকা নগদ বিতরণ করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখান বলেন, এ সরকারের বয়স মাত্র ১ মাস। এর মধ্যে খাল খনন, ইমামদের সম্মানী, ফ্যামিলি কার্ড কার্যক্রমের সাথে ২৫০ জন মানুষের মাঝে ২ হাজার টাকা বিতরণ খুবই চমৎকার আয়োজন। টাকার পরিমাণ কম হলেও আসছে ঈদে বেশ কাজে দিবে পরিবাগুলির ।

