আজ (২৫ রমজান, ১৫ মার্চ ২৬’ইং)রবিবার বিকেল চারটা থেকে মানিকগঞ্জ সিটি ড্রিম কনভেনশন হলে
বাংলাদেশ খেলাফত যুব মজলিস মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের মানিকগঞ্জ জেলা সভাপতি হাফেজ সাইফুল ইসলাম সাঈফের সভাপতিত্বে ও জেলা শাখা সহ-সভাপতি মুহাম্মাদ আনওয়ার হুসাইন রিয়াদ এবং সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা রমজান মাহমুদের পরিচালনায়
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে আত্মগঠনের মাধ্যমে আদর্শিকভাবে শক্তিশালী হতে হবে। ব্যক্তি চরিত্র গঠন, তাকওয়া এবং দ্বীনের উপর অটল থাকার মধ্য দিয়েই একটি শক্তিশালী জাতি গড়ে ওঠে। বর্তমান বিশ্বে মুসলিম উম্মাহর বিরুদ্ধে নানামুখী সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে। তাই যুব মজলিসের কর্মীদেরকে আধিপত্যবাদী সংস্কৃতিকে প্রতিহত করতে হবে এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, যুব সমাজকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশ খেলাফত যুব মজলিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনের কর্মীদেরকে আত্মগঠন, সাংগঠনিক শৃঙ্খলা ও দাওয়াতি কাজের মাধ্যমে সমাজে ইসলামী চেতনা জাগ্রত করতে হবে।
উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ,শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাওলানা কামালুদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এ কে এম সিদ্দিকুর রহমান,মুফতি আব্দুল করিম কাসেমী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জ জেলা সাংগঠিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার সাবেক আহবায়ক মোঃ ওমর ফারুকসহ আরও অনেকে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলার গণমাধ্যম কর্মী আলোকিত বাংলাদেশের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি দেওয়ান আবুল বাশার ও মাহমুদুল হাসান সাব্বির,
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মানিকগঞ্জ জেলার প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা দিলওয়ার হুসাইন, বাইতুলমাল সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী, হাফেজ মুজাহিদসহ যুব মজলিস মানিকগঞ্জ জেলা এবং
খেলাফত ছাত্র মজলিস মানিকগঞ্জ জেলার নানাপর্যায়ের দায়িত্বশীল ও জনশক্তিবৃন্দ।

