বৃহস্পতিবার

১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে মিলিত হয়েছেন দেশ-বিদেশের বিশিষ্টজনেরা

🕙 প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ । ৯:৩৫ পূর্বাহ্ণ

দীর্ঘ দেড় বছরের অন্তর্বর্তীকালীন শাসনপর্বের পর বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রার নতুন সোপানে পা রাখল। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম ঐতিহাসিক অধিবেশন।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এ সংসদে জনমনে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা দেখা গেছে। অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসার সভাপতিত্বে কার্যক্রম শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার নাম প্রস্তাবকালে ১৯৭৩ সালের উদাহরণ টেনে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নাম প্রস্তাব করেছিলেন।

অধিবেশনের দর্শক সারিতে উপস্থিত ছিলেন সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ বিদেশি কূটনীতিক এবং দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন, যার ফলে সংসদ কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। এরপর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুযায়ী সংবিধানের বিধান অনুসারে ফল ঘোষণার ৩০ দিনের মাথায় আজ এই অধিবেশন শুরু হলো।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ