বুধবার

১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্লাগিনেই চলবে সংবাদপত্রের পূর্ণাঙ্গ ই-পেপার

🕙 প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ । ৪:৪৯ পূর্বাহ্ণ

দেশের সংবাদপত্রের ডিজিটাল রূপান্তরে শুরু হলো নতুন অধ্যায়। এখন থেকে আলাদা ডোমেইন-হোস্টিং ছাড়াই মূল নিউজ পোর্টালের পেজেই চলবে পূর্ণাঙ্গ ই-পেপার। সাংবাদিক ও ওয়েব ডিজাইনার এম আর লিটন ওয়ার্ডপ্রেসে প্লাগইন তৈরি করছেন। এটি দেশের সংবাদমাধ্যম শিল্পে এই প্রথম এমন বৈপ্লবিক সমাধান নিয়ে এসেছে।
​মোবাইল থেকেই নিয়ন্ত্রণ হবে পুরো ই-পেপার। প্লাগইনের সবচেয়ে বড় চমক এর সহজ ‘নিউজ প্যানেল’। এখন ই-পেপার আপলোড বা নিউজ মার্ক করতে শুধু পিসি বা ল্যাপটপের প্রয়োজন নেই। ব্যবহারকারীরা স্মার্টফোন দিয়েই দ্রুত ই-পেপার আপলোড ও নিউজ মার্ক করতে পারবেন। দেশে এই প্রথম এমন সহজ ও ইউজার-ফ্রেন্ডলি ড্যাশবোর্ড তৈরি হলো। এটি প্রকাশক ও অ্যাডমিনদের কাজ কয়েক গুণ সহজ করে দেবে।

ইপেপার সিস্টেম ​ঝামেলামুক্ত আধুনিক প্রযুক্তি ও সাশ্রয়ী। এতদিন ই-পেপার চালাতে আলাদা সাব-ডোমেইনের প্রয়োজন হতো। এটি ছিল ব্যয়বহুল।
আধুনিক এই প্লাগইন মূল পত্রিকার ওয়েবসাইটের সঙ্গেই চমৎকারভাবে মানিয়ে নেয়। এতে বাড়তি হোস্টিং খরচ ছাড়াই পাঠকরা একই ঠিকানায় অনলাইন নিউজ ও ই-পেপার পড়ার সুযোগ পাবেন।

◾​প্লাগইনটির বিশেষ কারিগরি দিক
​সহজ প্যানেল: অত্যন্ত ক্লিন ও প্রফেশনাল কন্ট্রোল প্যানেল যে কেউ সহজে পরিচালনা করতে পারবেন।
​দ্রুত নিউজ মার্কিং: পাতার নির্দিষ্ট সংবাদে ক্লিক করলেই তা পপ-আপে বড় হয়ে ভেসে উঠবে। জুম করার ঝামেলা ছাড়াই ঝরঝরেভাবে খবর পড়া যাবে।
​ভিজিটর বান্ধব: ইউজার ও ভিজিটরদের জন্য এটি অত্যন্ত সহজ। এক ক্লিকেই এক পাতা থেকে অন্য পাতায় যাওয়া সম্ভব।
​স্মার্ট ক্যালেন্ডার আর্কাইভ: তারিখ নির্বাচন করলেই চোখের সামনে আসবে বছরের যেকোনো দিনের পুরোনো সংখ্যা।
​সুপার ফাস্ট লোডিং: হালকা কোডে তৈরি হওয়ায় ধীরগতির ইন্টারনেটেও এটি দ্রুত লোড হয়।

◾​কেন এটি মাইলফলক?
বাংলাদেশে এই প্রথম প্লাগইন নির্ভর পূর্ণাঙ্গ ই-পেপার মোবাইল দিয়েও নিয়ন্ত্রণযোগ্য। এটি ব্যবহারে সংবাদপত্রগুলো তাদের অনলাইন পাঠকদের আরও আধুনিক ও গতিশীল সেবা দিতে পারবে।

◾​সরাসরি সংগ্রহ ও যোগাযোগ
আধুনিক এই ই-পেপার প্লাগইনটি সরাসরি নির্মাতা এম.আর. লিটন-এর কাছ থেকে সংগ্রহ করা যাবে।
যোগাযোগ: 📞 মোবাইল: ০১৬১৪-৬৯৮৪৭৭ 📧 ইমেইল:info.mrliton@gmail.com

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ