বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা: শেখ হাসিনাকে নিয়ে ফখরুলের অভিযোগ

🕙 প্রকাশিত : ৮ মার্চ, ২০২৬ । ৯:৩১ এএম

বিদেশে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গুমের মতো গুরুতর অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও অনুশোচনা না দেখিয়ে এমন কর্মকাণ্ড চালানো এক ধরনের ফৌজদারি অপরাধের শামিল।

রোববার (৮ মার্চ) রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ চলচ্চিত্র নির্মাণের যাত্রা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গুমের শিকার পরিবারগুলোর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত রয়ে গেছে। সরকার থেকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হলেও অনেক পরিবার এখনও স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করতে পারছে না।

তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য নিয়মিত ভাতা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, শুধু গুমের বিচার করলেই হবে না, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে আনার উদ্যোগও নিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর গুম, হত্যা ও রক্তের রাজনীতি দেখতে চায় না। তাই এ ধরনের ঘটনার স্থায়ী সমাধান নিশ্চিত করা জরুরি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ