শনিবার

৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় হাইকমিশনের ইফতার অনুষ্ঠানে বিমান মন্ত্রীর অংশগ্রহণ

🕙 প্রকাশিত : ৭ মার্চ, ২০২৬ । ৩:২১ অপরাহ্ণ

ভারতীয় হাইকমিশনের ইফতার অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম অংশগ্রহণ করেছেন।

আজ বিকাল ৫টায় ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং তাঁর সহধর্মিণী মিজ মানু ভার্মা মাননীয় মন্ত্রীকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

ইফতার অনুষ্ঠানে কূটনৈতিক অঙ্গনের বিভিন্ন প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ