সোমবার

২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে রেদোয়ান, জেলায় দ্বিতীয়

🕙 প্রকাশিত : ২ মার্চ, ২০২৬ । ৭:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে রেদোয়ান সিদ্দিকী। সে দোয়াত আলী আলিম মাদ্রাসার শিক্ষার্থী। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী রেদোয়ানের এই সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয়রা গর্বিত।
রেদোয়ানের মা অন্তরা আক্তার সদর উপজেলার চরবারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বাবার নাম মিজানুর রহমান, তিনি পেশায় ব্যবসায়ী। বাবা-মায়ের একমাত্র সন্তান রেদোয়ান পরিবারের স্নেহ আর শাসনের মধ্যেই বড় হয়ে উঠেছে। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের দিকনির্দেশনাই তার এই অর্জনের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে পরিবার জানায়।
মাদ্রাসার শিক্ষকরাও বলছেন, রেদোয়ান শান্ত স্বভাবের ও পরিশ্রমী ছাত্র। ক্লাসে সবসময় মনোযোগী থাকে, পাঠ্যবইয়ের বাইরে সাধারণ জ্ঞান ও নৈতিক শিক্ষার প্রতিও তার আগ্রহ রয়েছে। পরীক্ষার ফল প্রকাশের পর প্রতিষ্ঠানজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
ভবিষ্যতে একজন আদর্শ চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে রেদোয়ান। মানুষের সেবা করা এবং সমাজের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই সে এগিয়ে যেতে চায়। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ