নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী

🕙 প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬ । ৩:০৫ পিএম

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতাকে পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সূত্র।

এদিকে, সদ্য মন্ত্রী হিসেবে শপথ নেওয়া ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী এবং রশিদুজ্জামান মিল্লাতকে পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। রশিদুজ্জামান মিল্লাতও শুক্রবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এদিন মন্ত্রী হিসেবে আরও শপথ নিয়েছেন ড. আবদুল মঈন খান ও সাচিং প্রু জেরী। তাদের মধ্যে মঈন খানকে স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী এবং সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে।

এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ