আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

🕙 প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৬ । ১:৪২ পিএম

দেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন এবং কারিগরি সহযোগিতা জোরদারের লক্ষ্যে আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর সঙ্গে বৈঠক করেছে সরকার।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মি. শেজডন হি (Shejdon Hee)।

বৈঠকে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে দেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে সংস্থাটি সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাংলাদেশ এয়ারলাইন্স টেকনিক্যাল সেন্টার (BATC)-কে আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক প্রতিষ্ঠানে উন্নীত করতে আইএটিএ কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, সরকার টিকিট সিন্ডিকেট দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং এ ক্ষেত্রে আইএটিএর কারিগরি সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, বিমান খাতে যেকোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশে কার্বন নিঃসরণ হ্রাস-সংক্রান্ত পৃথক ধারা সংযোজন করা হয়েছে। পাশাপাশি টেকসই এভিয়েশন ফুয়েল (SAF) নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি আরও জানান, আকাশপথে অপরাধ দমনে Montreal Protocol 2014 গ্রহণের প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হবে।

এ সময় দেশের পর্যটন শিল্পের বিকাশ, আন্তর্জাতিক আকাশপথে সংযোগ সম্প্রসারণ এবং বিমান পরিবহন খাতের সক্ষমতা বৃদ্ধিতে সরকার ও আইএটিএর মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ