ধলেশ্বরীর ভাঙন রোধে পর্যটন মন্ত্রীর তাৎক্ষণিক উদ্যোগ: সাটুরিয়ায় জিওটিউব ও জিওব্যাগ ফেলা শুরু

🕙 প্রকাশিত : ৮ জুলাই, ২০২৬ । ৪:৩০ পিএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজ খানম রিতার নির্দেশে মানিকগঞ্জের সাটুরিয়ায় ধলেশ্বরী নদীর তীরবর্তী ভাঙন প্রতিরোধে জিওটিউব ও জিওব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মুহাম্মদ অনিক ইসলাম এবং মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান মন্ত্রীর পক্ষে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা পূর্ব পাড়া এলাকায় ধলেশ্বরী নদীর তীরবর্তী প্রায় ৮০ মিটার দৈর্ঘ্যের ভাঙনপ্রবণ অংশে প্রাথমিকভাবে ৫০০-রও বেশি জিওটিউব এবং ১ হাজার ৩০০টি জিওব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।
কার্যক্রমের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সোহেল রানা এবং বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ অনিক ইসলাম বলেন, “প্রতি বছরই সাটুরিয়ায় নদী ভাঙনে অনেক ঘরবাড়ি বিলীন হয়ে যায়। এ বছরও ভাঙন শুরু হলে বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজ খানম রিতার দৃষ্টিগোচর হয়। তিনি তাৎক্ষণিকভাবে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁরই পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ২৯ লক্ষ টাকা ব্যয়ে এই জরুরি প্রকল্প গ্রহণ করেছে। পরবর্তীতে নতুন বরাদ্দ এলে সাটুরিয়ার অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানেও একই ধরনের প্রকল্প গ্রহণ করা হবে।”
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান জানান, পর্যটন মন্ত্রীর নির্দেশনায় সাটুরিয়ায় ধলেশ্বরী নদীর তীরবর্তী স্থানে দ্রুত কাজ শুরু করা হয়েছে। এছাড়া জেলার পদ্মা ও যমুনা নদীর তীরবর্তী ভাঙনপ্রবণ এলাকাগুলোতেও ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কাজ চলমান রয়েছে।

 

টেলিগ্রাম/sisumon69

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ