রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

🕙 প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ । ৯:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের আইনশৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।

পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুবাই সিটি পুলিশ বেনজীর আহমেদকে আটক করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গত ১২ জুন পাঠানো এক চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার প্রক্রিয়ায় ইন্টারপোল সক্রিয় সহায়তা প্রদান করেছে। দুদকের দায়ের করা মামলার ভিত্তিতেই আন্তর্জাতিক সহযোগিতার আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত ও আইনি কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছে বলে জানা গেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ