মঙ্গলবার

২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে দৌলতপুর প্রেসক্লাবের বার্ষিক সভা

🕙 প্রকাশিত : ২ জুন, ২০২৬ । ২:৪০ অপরাহ্ণ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০২ জুন ২০২৬ ইং) এই সভা অনুষ্ঠিত হয়।

​প্রেসক্লাবের নিজস্ব আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুন মিয়া।

​সংগঠনের সাধারণ সম্পাদক সালমান খান-এর সঞ্চালনায় সভায় উপস্থিত সাংবাদিক ও সদস্যবৃন্দ বিগত বছরের ক্লাবের বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা এবং আগামী দিনের সাংবাদিকতার মান উন্নয়ন ও পেশাগত ঐক্য বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এসময় বক্তব্য রাখেন -প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসউদুর রহমান, প্রেসক্লাবের সহ- সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাবেক প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুব আলম রাসেল, প্রেসক্লাবের সদস্য রেজাউল করিম,প্রেসক্লাবের সাবেক কার্যকরী কমিটির সদস্য মোঃ আমিনুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান, প্রেসক্লাবের সদস্য রেজাউল করিম রেজা,প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জহির মাহমুদ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুর রফিক, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম,সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।

​সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দৌলতপুর উপজেলার স্থানীয় নানা সমস্যা, সম্ভাবনা এবং জনদুর্ভোগের চিত্র তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রেসক্ল্যাবের সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ