মানিকগঞ্জে শুরু হতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

🕙 প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬ । ৫:০১ পিএম

প্রধানমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে সারাদেশের মতো মানিকগঞ্জে শুরু হতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস। আয়োজনটিকে সফল করতে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা কমিটির সভা। কমিটির সভাপতি ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার উপস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হাসান খান, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক জাতীয় ফুটবলরা মোশারফ হোসেন বাদল, সাবেক দ্রুততম মানব মাসুদুর রহমান, সাবেক ক্রিকেটার আতিকুর রগমান, সাবেক খেলোয়ার রাসিকুর রহমান বিটু, কাবাডি কোচ বদরুজ্জামান চুন্নুসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এই নতুন কুঁড়ি স্পোর্টসকে সফলভাবে আয়োজন করতে মানিকগঞ্জের সাবেক ও বর্তমান জাতীয় পর্যায়ের খেলোয়ারদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়। বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ের খেলোয়ার ও সংগঠকদের সাথে নিয়ে তৃণমুল থেকে খেলোয়ার বাছাই করতে হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ