মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশের পৃথক অভিযানে ০৪ গ্রাম হেরোইনসহ ৩ জন, ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন, জাল টাকাসহ ১ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং অন্যান্য মামলার ৪ জনসহ মোট ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শিবালয় থানা সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ও অপরাধ দমনে এ অভিযান চালানো হয়। অভিযানে ০৪ গ্রাম হেরোইন উদ্ধারসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়া ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালে জাল টাকাসহ ১ জনকে আটক করা হয়। পাশাপাশি আদালতের ওয়ারেন্টভুক্ত ১ জন আসামি এবং অন্যান্য মামলার আরও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে শিবালয় থানা পুলিশ।
শিবালয় থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক, জাল টাকা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

