রবিবার

২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের অর্থের সুফল জনগণের কাছেই পৌঁছাতে হবে: বিমান ও পর্যটন মন্ত্রী

🕙 প্রকাশিত : ২৩ মে, ২০২৬ । ১০:২১ পূর্বাহ্ণ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি বলেছেন জনগণের অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের সুফল যেন প্রকৃত অর্থে জনগণের কাছেই ফিরে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে।

মন্ত্রী শনিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল ২০২৬ মাসের আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলমান প্রকল্পগুলোর অবশিষ্ট কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়নে ভবিষ্যতে নতুন প্রকল্প গ্রহণের আগে এর আর্থিক সক্ষমতা যথাযথভাবে যাচাই করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, যেকোনো অবকাঠামো বা সুবিধা নির্মাণের আগে সুপরিকল্পিত কর্মপরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি ঠিকাদারদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সকল পর্যায়ে কঠোর নজরদারি বজায় রেখে কাজ করার নির্দেশ দেন তিনি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার-এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন চলমান প্রকল্পের পরিচালকরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ