শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের আমন্ত্রণে বেইজিংয়ের পথে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

🕙 প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬ । ৬:৩৭ পূর্বাহ্ণ

চীন সরকারের বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে অংশ নিতে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে ক্ষমতাসীন দল বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘চায়না নর্দান এয়ারলাইন্স’-এর একটি ফ্লাইটে তারা চীনের উদ্দেশ্যে রওনা হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ। প্রতিনিধি দলে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন আলতাব হোসেন চৌধুরী, নাজমুল হক নান্নু, মো. শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন এবং প্রখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এছাড়া খাইরুল কবির খোকন, হাবিবুর নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মোস্তাফিজুর রহমান বাবুল ও কামরুজ্জামানসহ আরও অনেকে এ সফরে অংশ নিয়েছেন।
অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন নিলুফার চৌধুরী মনি, সাঈদ আল নোমান, মনোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহমেদ, মো. ইউনুস আলী, মো. আমানুল্লাহ এবং মীর সোলায়মান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রাজনৈতিক সহযোগিতা আরও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যদিও সফরের বিস্তারিত কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে বেইজিংয়ে চীনের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধি দলের একাধিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ