রবিবার

৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকারের জোর প্রচেষ্টা: প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত

🕙 প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ । ৭:০৫ পূর্বাহ্ণ

দেশের স্বাস্থ্য ব্যবস্থার আমূল সংস্কার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

বুধবার (২২ এপ্রিল) ‘হ্যান্ডওভার সেরিমনি অব চায়না-ডোনেটেড মোবাইল মেডিকেল ভেহিকল টু বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চীন সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ভ্রাম্যমাণ মেডিকেল যানগুলো বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, এসব ভেহিকল অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ এবং এর ফলে সৃষ্ট পঙ্গুত্ব ও মৃত্যুহার কমাতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে স্বাস্থ্য খাত দুর্নীতির মাধ্যমে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মাধ্যমে এখন এই খাতকে পুনর্গঠন ও সংস্কার করা সম্ভব হবে।

তিনি বলেন, জাতীয় স্বাস্থ্য খাতের উন্নয়নে চীন সরকারের সঙ্গে গবেষণা ও প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার চেষ্টা চলছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ